এখনও পর্যন্ত সবচেয়ে ভাল আইপিএল, একটাও ম্যাচ হারিনি – বিরাট কহলি

Kohli Funny

গত বছর আইপিএলে রয়্যাল চ্যেলেঙ্গেরস বেঙ্গালুরুর স্থান ছিল তালিকার সবার শেষে কিন্তু এবার করোনার কারণে খেলা স্তগিত হয়ে যাওয়ার কারণে বিশেষজ্ঞরা মনে করছেন এই বছর বেঙ্গালুরর অবস্থা তুলনা মূলক ভাবে সবচেয়ে ভাল। কারন তারা এখনো পর্যন্ত একটিও ম্যাচ হারেনি।

বিগত যেকটি আইপিএল হয়েছে তাতে রয়্যাল চ্যেলেঙ্গেরস বেঙ্গালুরু খুব একটা ভাল ফল করতে পারেনি। একবারও ট্রফি জেতেনি তারা। বিষয়টি নিয়ে আমাদের রিপোর্টার যখন বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কহলিকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তিনি বলেছেন “এখনও পর্যন্ত সবচেয়ে ভাল আইপিএল, একটাও ম্যাচ হারিনি। আগের আইপিএলগুলতে দল ভাল হওয়া সত্তেও আমরা হেরেছি কিন্তু এবছর আমরা সব দলের মতো সমান অবস্থায় আছি। এর থেকে আর ভাল কিছু হতেপারেনা”। বিশেষজ্ঞদের মতে এই ঘটনায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে দলের সদস্যরা। না হারার কারণে তাদের উদ্দীপনা  ও অনুপ্রেরণা হারানর কোন ভয় থাকল না। আর তার সঙ্গে সমর্থকদের মনও ভাঙ্গলতো না উপরন্তু সমর্থক কম হওয়ার ভয়টাও কমে গেল দলের।

34 Shares: