U.P পুলিশকে দেওয়া হতে পারে ফিঙ্গার-প্রিন্ট সেন্সর বন্দুক যাতে অপরাধীরা ছিনিয়ে নিলেও চালাতে না পারে, আধার লিঙ্কের সম্ভাবনা প্রবল

Bikash Dube

উত্তর প্রদেশের কুখ্যাত অপরাধী বিকাশ দুবে এবং তার সঙ্গি দের এনকাউন্টার নিয়ে উঠে এসেছে বহু জল্পনা কল্পনা। U.P পুলিশের কাছে এই ধরনের ঘটনা নতুন না। , প্রায় প্রত্যেকবার যখন এনকাউন্টার হয় তখন U.P পুলিশ তাদের বয়ানে বলেন অপরাধীরা তাদের বন্দুক ছিনিয়ে নিয়ে পালাতে গেলে তারা বাধ্য হয়ে গুলি চালান। সুত্র মতে জানা গেছে এবার U.P সরকার ঠিক করেছে পুলিশকে দেওয়া হবে ফিঙ্গার-প্রিন্ট সেন্সর বন্দুক যাতে অপরাধীরা ছিনিয়ে নিলেও চালাতে না পারে।

বিভিন্ন মহলে এই নিয়ে তীব্র সমালোচনা হলেও U.P পুলিশের অফিসাররা এই পদক্ষেপ কে মেনে নিয়েছেন। তাদের মতে এতে অনেক সুবিধা হবে, প্রথমত তাদের অফিসাররাও অনেক সুরক্ষিত অনুভব করবে এবং বারবার নিউজ চ্যানেলগুলিতে একই স্ক্রিপ পড়তে হবে না। বিশেষ বিশেষ সুত্রে আরও জানা গেছে যে U.P পুলিশকে আরও উন্নত মানের ট্রেনিংও প্রদান করা হবে যাতে যে কেউ তাদের কাছ থেকে পিস্তল বন্দুক ছিনিয়ে নিতে না পারে। ফিঙ্গার-প্রিন্ট সেন্সর বন্দুকগুলিতে আধার কার্ড লিঙ্ক করাতে হবে কিনা এখনো ধোঁয়াশা কারন উত্তর প্রদেশ সরকারের তরফে কোন বয়ান না আসলেও বিশেষজ্ঞরা বলছেন এনকাউন্টারের এই বিষয় সরকার যথেষ্ট সিরিয়াস। সুতরাং ধরা যেতে পারে ভবিষ্যতে আধার লিঙ্কও সম্ভব।

23 Shares: