সুপ্রিম কোর্টের রায় শুনে পরিযায়ী শ্রমিকরা মদ নিয়ে নিজের বাড়িতে হোম ডেলিভারি করতে ইচ্ছুক

Migrent Labours

সুপ্রিম কোর্ট কয়েকদিন আগেই মদ বিক্রিতে ইচ্ছুক রাজ্য সরকার গুলকে বলেছে যে তারা যেন তারা অন্য কোন উপায় অনলাইন মদ বিক্রি কিনবা বাড়ি বাড়ি পৌঁছে দেবার বেবস্থা করে। তাই শুনে বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ঠিক করেছেন যে তারা নিজেরা নিজেরা মদ কিনে নিজেরদের বাড়িতেই পৌঁছে দেবেন। এই সুযোগে তারা বাড়িও পৌঁছে যাবেন আর কেন্দ্রীয় সরকারের হাতে কিছু টাকাও উঠে আসবে।

লকডাউন চলাকালীন পরিযায়ী শ্রমিকরা নিজেদের নিজেদের বাসায় পৌছাতে পারছেন না। তারা অনেক আশা করে বসে আছেন যে অন্তত সুপ্রিম কোর্টের এই আদেশ মেনে তারা যেন বাড়ি পৌছাতে পারে। যদিও সুপ্রিম কোর্ট তাদের হিতের একটি আর্জি আগেই খারিজ করেছে তবুও শ্রমিকরা মনে করছেন হোম ডেলিভারির এই বক্তব্য তাদের পক্ষেই আছে। তারা অধির আগ্রহে অপেক্ষা করছেন যে রাজ্যসরকার অন্তত সুপ্রিম কোর্টের এই আবেদন ভেবে দেখবে। সূত্রমতে জানা গেছে কিছু শ্রমিক টাকার অভাবে ট্রেনের টিকিট কিনতে পারছে না বলে তারা চানাচুর বা বাদাম কিনেছে, কারন তারা এটা জানে যে মদের বক্রি বাড়লে তাদের চাট ও বিক্রি হবে। আর বাড়ি পৌছতে পৌছাতে যদি খিদে পায় তাহলে তারা ওগুলো দিয়েই ক্ষিদে মেটাবে, কারন বেশিরভাগ রাজ্য সরকার এই বিষয়ে উদাসীন বলে ভাবছেন তারা।

3 Shares:
You May Also Like
Shyama Prasad Mukherjee
Read More

শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিনে শ্যামাসঙ্গীত বাজিয়ে বিপাকে RSS কর্মীবৃন্দ

শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী অনুষ্ঠানে ভুলবশত শ্যামাসঙ্গীত চালিয়ে ফেলায় অস্বস্তিতে পড়লেন আরএসএস কর্মীরা। পরে বিষয়টি বুঝতে পেরে শুরু হয় হাস্যকর পরিস্থিতি। পড়ুন এই ব্যঙ্গাত্মক প্রতিবেদন।
বাংলা ভাষা বাধ্যতামূলক
Read More

বাংলা ভাষার পর এবার ‘বাংলা’কে মুখ্য পানীয় ঘোষণার দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সাংস্কৃতিক সংগঠন

বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার ঘোষণার পর এবার 'বাংলা'কে রাজ্যের মুখ্য পানীয় ঘোষণার দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ এক সাংস্কৃতিক সংগঠন। দাবি ঘিরে দেশি মদের দোকান থেকে সাহিত্য সভা - সবখানেই তৈরি হয়েছে হাস্যকর বিভ্রান্তি। পড়ুন ব্যঙ্গাত্মক প্রতিবেদন।