অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগেই ঘোষণা করেছিলেন যে ব্যাঙ্কের লোনের ই.এম.আই এর অপর কিছু ছাড় দেওয়া হবে, ই.এম.আই কিছুমাস স্থগিত রাখা হবে। কিন্তু বিশেষজ্ঞ দের মতে এই লোনের ওপর ই.এম.আই এর কর বাড়তে পারে এবং বাড়তে পারে লোন ই.এম.আই সম্পূর্ণ করার সময় সীমা। বিগত দুদিন যাবত তিনি লকডাউনের গ্রাস থেকে অর্থনীতিকে উদ্ধার করতে অনন্যাও আর্থিক প্যাকেজেরও ঘোষণা করেছেন। কিন্তু সাধারণ মধ্যবিত্ত ব্যেক্তি এর থেকে কি সুবিধা পাবেন সেটি বোঝা দুস্কর হয়ে পড়ায় বাইজুস আনতে চলেছে নতুন অনলাইন লার্নিং কোর্স।
সূত্রমতে জানাগেছে এই কোর্সটি করলে সাধারণ ব্যেক্তিরা বর্তমান ভারতীয় অর্থনীতি সম্পকে একটি দারুণ জ্ঞান অর্জন করবেন। এর ফলে যে সব মধ্যবিত্তরা লোনের বাড়তি ই.এম.আই সম্পকে অবগত নয় তাদের মধ্যে এক নতুন দিক নির্দেশিকা খুলে যাবে। সূত্রমতে আর জানা গেছে যে দিন দিন এই কোর্সর মধ্যে আরও কিছু বিষয় যোগ করার কথা ভাবছে বাইজুস। এর মধ্যে থাকতে পারে বাজেটের ভাষণে মধ্যবিত্তের আর্থিক সুযোগ ও সুবিধা পাওয়ার কথা যাচাই, সরকার ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্পের সংজ্ঞা বদল করলে ব্যবসাকে সুরাহা দেবার পদ্ধতি এবং তাৎক্ষনিক হিসেব এবং আরও অনন্যাও টুকিটাকি বিষয়। সরকারের ট্যাক্স কালেকশন নিয়েও এর মধ্যে বিশেষ একটি বিষয় থাকবে বলে জানাগেছে। বিশেষজ্ঞরা ধারনা সরকারের এইরকম আর্থিক প্যাকেজের সুবিধাগুলো সাধারণ মানুষ এবার হয়তো কোনক্রমে বুঝতে পারবেন।এতে অনেক মধ্যবিত্তই মনে করছেন তাদের আর্থিক সমীকরণ একদম সঠিক হয়ে উঠবে।