করোনার উপসর্গে হাসপাতালে ভর্তি বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র, বিপাকে নিউজ চ্যানেল এবং বাচ্চারা

Sambit Patra

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে বলে সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। তবে এ নিয়ে বেশ উদ্বিগ্ন বিভিন্ন নিউজ চ্যানেল। সম্বিত পাত্র উপস্থিত না থাকায় তারা তাদের ডিবেট কি করে চালাবেন বুঝতে পারছেন না। এবং যে বাচ্চারা পগো কিংবা কার্টুন নেটওয়ার্কের বদলে পাত্রের ডিবেট দেখত তাদের মধ্যেও হতাশার ছায়া দেখা যাচ্ছে। বাচ্চাদের বাবা মা এখন বুঝতে পারছেন না যে তারা এখন কি করে বাচ্চাদের মন ভোলাবেন।

সোশাল মিডিয়াতে সম্বিত পাত্র  খুবই সক্রিয় এবং ফলয়ারও অনেক বেশি, যদিও তাদের বেশির ভাগই তার সমালোচনা করেন। তাই সেই সমালোচকদের মধ্যে বিশেষ চাঞ্চল্য লক্ষ করা যাচ্ছে। তারা এটা বুঝতে পারছেন না যে এখন তারা কার সমালোচনা করবে। বিভিন্ন নিউজ চ্যানেলগুলি এখন পাত্রের বিকল্প খুঁজছে জোর কদমে, না হলে এতে তাদের টি.আর.পি কমে যাওয়ার ভয় আছে। গোপন সুত্র অনুযায়ী এই বিপাকের সুবিধা নিতে বিভিন্ন বাচ্চাদের চ্যানেলগুলি নতুন নতুন শো আনার ব্যেবস্থা করছে। বাচ্চারা এখন সম্বিত পাত্রের আরোগ্য কামনা করছে যাতে তারা তাদের জনপ্রিয় চরিত্রকে খুব শিগ্রই টেলিভিশনের সামনে দেখতে পায়।

73 Shares:
You May Also Like
মহানায়কের জন্মদিনে দেবকে না দেখে ক্ষুব্ধ নেটিজেনরা! 😱
Read More

মহানায়কের জন্মদিনে দেবকে না দেখে ক্ষুব্ধ নেটিজেনরা – “এটা কীভাবে সম্ভব?”

মহানায়ক উত্তম কুমারের জন্মদিনের সরকারি কর্মসূচিতে কোথাও অভিনেতা দেবের ছবি না থাকায় নেটিজেনদের একাংশ নাকি বেজায় হতাশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ভবিষ্যতের সব সাংস্কৃতিক অনুষ্ঠানে একটি ‘প্রতীকী দেবের ছবি’ রাখার দাবিতে শুরু হয়েছে অনলাইন স্বাক্ষর অভিযান।
Bengali tv serial collage
Read More

দরকার পরলে ভালো স্ক্রিপ্ট লিখব, লকডাউন খোলা হোক – টিভি সিরিয়াল কলা কুশলী

টালিগঞ্জ পাড়ায় অবসাদের ছায়া, সব কলা কুশলীদের কাজ বন্ধ এই লকডাউনের চক্করে। তাদের বেশিরভাগই এখন মোবাইলে ভিডিও করে…
Sunny Darshan Overtakes Jagannath Darshan in Digha
Read More

দীঘায় জগন্নাথ দর্শন নয়, ‘সানি দর্শন’-এর আশায় মন্দারমণিমুখী পর্যটকরা!

রথযাত্রা উপলক্ষে দীঘার জগন্নাথ মন্দির দর্শনের জন্য করা বহু ট্রিপ নাকি বাতিল করছেন পর্যটকরা। ট্রাভেল এজেন্সিগুলির দাবি, সানি…
Nirmala Sitharaman
Read More

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ৫দিনের রিলিফ প্যাকেজ অনেক টিভি সিরিজের থকে ভাল, নতুন সিজেনের অপেক্ষায় দর্শকেরা

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লকডাউনের গ্রাস থেকে অর্থনীতিকে উদ্ধার করতে যে আর্থিক প্যাকেজেরও ঘোষণা করেছেন তা নাকি দর্শকদের…