করোনা মোকাবিলায় যখন দেশজুড়ে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা যখন অনুদান গ্রহন করছেন তখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে জানিয়েছেন তিনি ৫ টাকা অনুদানও গ্রহন করবেন। বিশেষজ্ঞদের মতে মমতা ব্যানার্জির এটি একটি মাস্টারস্ট্রোক। তারা অনুমান করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে বোঝা যায় তিনি রাজ্যের বেকার সমস্যা নিয়ে খুবই চিন্তিত। সেই কারনে তিনি ৫ টাকাও অনুদান নিতে রাজি।
রাজ্যের হাল এবং এখানকার যুবকদের পরিস্থিতি কেমন এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাল করে জানেন বলেই বিশেষজ্ঞরা অনুমান করছেন, তাই তিনি ব্যেক্তি মত নির্বিশেষে যেকোনো প্রকার সাহায্য গ্রহন করবেন বলে জানিয়েছেন। যে কোন ধরনের কঠিন পরিস্থিতিতে তা করোনা হোক বা নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই রাজ্যের বেকার যুবকদের সাহায্য নিয়ে এসেছেন। সুত্র মতে জানা গেছে রাজ্যের বেকাররাও একজোটে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে আস্থা প্রকাশ করেছেন শুধু তাদের এটাই দাবি যে ভবিষ্যতে যেন নেতা মন্ত্রীদের ছাড়া তাদের পকেটেও কিছু যেন ঢোকে।