মদের দোকানে করোনা চেয়ে গনপিটুনি খেলো যুবক

wines

কলকাতা শহরের জমজমাট একটি মদের দোকানের লাইনে ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। গতকাল বিকেল নাগাদ রাজু নামক এক যুবক মদের দোকানে গিয়ে করোনা চাইতে ঘটে এই বিপত্তি। রাজুর মুখ দিয়ে করোনা শুনেই জনতা তৎক্ষণাৎ মারমুখি হয়ে ওঠে। পুলিশ তৎপরতার সঙ্গে রাজুকে জনতার হাত থেকে বাঁচিয়ে নিয়ে হাসপাতাল মুখি হতেই শুরু হয় আবার এক ঝামেলা। জনতার দাবি রাজু যেহেতু করোনা ছেয়েছিল তাই তাকে করোনা হাসপাতালে ভর্তি করা হোক।

আমাদের প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ করাতে জানতে পারেন জনতা অনেকদিন ধরে মদ না পাওয়াতে এমনি ক্ষুব্ধ হয়েছিল। প্রথমত এই করোনা ভাইরাস তাদের অনেকদিন মদ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তাঁর পর রাজুর এই রকম ইয়ারকি তাদের মটেই পছন্দ হয় না। তার ফলেই তারা এরকম ক্ষোভে ফেটে পড়ে। কিন্তু যাকে নিয়ে এই বিবাদ সেই রাজূ আমাদের জানিয়েছে যে সে করোনা বিয়ার কিনতে গেছিল, সবাই কে সে বোঝাতেও চায় কিন্তু তার কথা শোনার আগেই সবাই তাঁর ওপর চড়ে বসে।

9 Shares:
You May Also Like
বাংলা ভাষা বাধ্যতামূলক
Read More

বাংলা ভাষার পর এবার ‘বাংলা’কে মুখ্য পানীয় ঘোষণার দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সাংস্কৃতিক সংগঠন

বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার ঘোষণার পর এবার 'বাংলা'কে রাজ্যের মুখ্য পানীয় ঘোষণার দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ এক সাংস্কৃতিক সংগঠন। দাবি ঘিরে দেশি মদের দোকান থেকে সাহিত্য সভা - সবখানেই তৈরি হয়েছে হাস্যকর বিভ্রান্তি। পড়ুন ব্যঙ্গাত্মক প্রতিবেদন।
Shyama Prasad Mukherjee
Read More

শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিনে শ্যামাসঙ্গীত বাজিয়ে বিপাকে RSS কর্মীবৃন্দ

শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী অনুষ্ঠানে ভুলবশত শ্যামাসঙ্গীত চালিয়ে ফেলায় অস্বস্তিতে পড়লেন আরএসএস কর্মীরা। পরে বিষয়টি বুঝতে পেরে শুরু হয় হাস্যকর পরিস্থিতি। পড়ুন এই ব্যঙ্গাত্মক প্রতিবেদন।