কুড়ি লক্ষকোটি প্যাকেজের প্রথম শূন্যটা পেয়ে গেছেন বলে দাবি এক ভক্তের, আশা বাকিগুলোও ঢুকে যাবে

PM Modi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মে মাসের ১২ তারিখে এই কুড়ি লক্ষকোটি প্যাকেজের ঘোষণা করেন। তার পরেই বিভিন্ন মহলে শুরু হয় জল্পনা। কিন্তু কয়েকদিন আগেই প্রধানমন্ত্রীর এই কুড়ি লক্ষকোটির আর্থিক প্যাকেজের প্রথম শূন্যটা পেয়ে গেছেন বলে দাবি করেন তার এক ভক্ত, তিনি আরও আশা করছেন যে বাকি শূন্যগুলোও একে একে ঢুকে যাবে ব্যাঙ্কে।

আমাদের প্রতিনিধি তাকে প্রশ্ন করলে তিনি বলেন “আমি জানি অনেকই আমার কথা বিশ্বাস করবেন না কিন্তু কুড়ি লক্ষকোটির প্রথম শূন্যটা আমি পেয়ে গেছি এবং মোদী সরকারের ওপর আমার পুরো ভরসা আছে যে বাকি শূন্যগুলোও একে একে ঢুকে যাবে আমার ব্যাঙ্কে”। তাকে কুড়ি লক্ষকোটিতে কটা শূন্য জিজ্ঞাসা করলে তিনিও সম্বিত পাত্রের মতো জবাব দিতে পারেননি কিন্তু তিনি আমাদের তার ব্যাংক স্টেটমেন্ট দেখিয়েছেন। তখন তার ব্যাঙ্কে ছিল ০০.০০। তিনি আশাবাদি যে পরের মাসে আরও একটি শূন্য বাড়বে সেই সংখ্যায়। তিনি বলেছেন মোদীর এটি একটি মাস্টার স্ট্রোক, ভারতবর্ষ থেকেই যে শূন্যের আবিষ্কার তা আরও একবার প্রমান করেছেন আমাদের প্রধান মন্ত্রী।

44 Shares:
You May Also Like
Read More

একমাত্র গাঁজা চাষিরা কৃষি বিল নিয়ে খুশি কারন ভক্তেরা এবং নেতারা ওগুলো টেনেই বক্তব্য রাখছেন

কৃষি বিল নিয়ে যখন সারা ভারতে হই-হই কান্ড তখন একমাত্র গাঁজা চাষিরা কৃষি বিল নিয়ে একটু স্বস্তির নিশ্বাস…
Shyama Prasad Mukherjee
Read More

শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিনে শ্যামাসঙ্গীত বাজিয়ে বিপাকে RSS কর্মীবৃন্দ

শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী অনুষ্ঠানে ভুলবশত শ্যামাসঙ্গীত চালিয়ে ফেলায় অস্বস্তিতে পড়লেন আরএসএস কর্মীরা। পরে বিষয়টি বুঝতে পেরে শুরু হয় হাস্যকর পরিস্থিতি। পড়ুন এই ব্যঙ্গাত্মক প্রতিবেদন।
পাশবালিশ নিয়ে বিক্ষোভ BJP যুব মোর্চা‌র
Read More

করোনাকে পাশবালিশ করে শুলে ঘুমের বদলে পুলিশ আসে দাবি হাওড়ার বিজেপি যুব মোরচার

বিগত কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন করোনাকে পাশবালিশ করে ঘুমতে। মুখ্যমন্ত্রীর সেই বয়ানকেই মাথায় রেখে হাওড়ার…