এক গ্লাস গোমূত্র এবং সঙ্গে ভাবিজী পাঁপড় (করোনিল ছড়িয়ে) ইমিউনিটির সঙ্গে নেশাও দেয় দাবি ভক্তের

Bahbiji Papar

গোমূত্র এবং করোনিল নিয়ে বিতর্কতো ছিলই এখন পাঁপড়ও করোনার অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম বলে দাবি করেছেন অর্জুন রাম মেঘবাল। উত্তর প্রদেশের এক ভক্ত আমাদের জানিয়েছেন এক গ্লাস গোমূত্র এবং সঙ্গে ভাবিজী পাঁপর  ইমিউনিটিতো বাড়াবেই সঙ্গে নেশাও হবে। তিনি আরও বলেছেন যে যদি পাঁপড়ের উপরে যদি একটু পতঞ্জলির করোনিল ছড়িয়ে দিলে স্বাদ আর ইমিউনিটি আরও বেড়ে যাবে। তিনি আমাদের জানিয়েছেন বেকার হয়ার কারনে গত কয়েক মাস  ধরে মদের দাম বেড়ে যাওয়ায় তিনি নেশা করতে পারছিলেন না, তাই এখন তিনি আশাবাদী যে গোমূত্র এবং সঙ্গে পাঁপড় দিয়ে নেশা করতে পারবেন।

নেশার হবার বিষয়ে কোন তথ্য না থাকলেও তিনি আশাবাদী কারন তিনি বলেছেন এরকম সস্তার নেশা না করলে কেউ এরকম বলেন না। তাই তিনি এরকম সস্তার নেশা করে আনন্দ এবং ইমিউনিটি বাড়াতে চান। তিনি বলেছেন তিনি এক জার গোমূত্র এবং রাজাস্থান থেকে এক কিলো পাঁপড় আনিয়েছেন, আর করোনিল কিনেছেন লোকাল পতঞ্জলির দোকান থেকে। আর্থিক ভাবে ভারতের মেরুদন্ড শক্ত করতে তিনি দেশি নেশার এই পদ্ধতিকেই আত্মনির্ভরতার প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন।

9 Shares:
You May Also Like
Shyama Prasad Mukherjee
Read More

শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিনে শ্যামাসঙ্গীত বাজিয়ে বিপাকে RSS কর্মীবৃন্দ

শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী অনুষ্ঠানে ভুলবশত শ্যামাসঙ্গীত চালিয়ে ফেলায় অস্বস্তিতে পড়লেন আরএসএস কর্মীরা। পরে বিষয়টি বুঝতে পেরে শুরু হয় হাস্যকর পরিস্থিতি। পড়ুন এই ব্যঙ্গাত্মক প্রতিবেদন।
mamata banerjee press conference
Read More

পশ্চিমবঙ্গের বেকার সমস্যা দেখে মমতা ব্যানার্জি বলেছেন তিনি ৫টাকাও অনুদান নেবেন

করোনা মোকাবিলায় যখন দেশজুড়ে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা যখন অনুদান গ্রহন করছেন তখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়…