দরকার পরলে ভালো স্ক্রিপ্ট লিখব, লকডাউন খোলা হোক – টিভি সিরিয়াল কলা কুশলী

Bengali tv serial collage

টালিগঞ্জ পাড়ায় অবসাদের ছায়া, সব কলা কুশলীদের কাজ বন্ধ এই লকডাউনের চক্করে। তাদের বেশিরভাগই এখন মোবাইলে ভিডিও করে দিন যাপন করছেন। ডিরেক্টর এবং প্রোডিউসাররা বাড়ি বসে মাছি তাড়াচ্ছেন। তাই তারা রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন যে এখন এন্টারটেমেন্ট জগৎকে পুনরায় সাবলীল করতে ইমিডিয়েট লকডাউন তোলা হোক তাদের ওপর থেকে, এতে যদি তাদের ভালো স্ক্রিপ্টও লিখতে হয় তাতে তারা পিছপা হবেন না।

বিশেষ বিশেষ সুত্রে জানা গেছে তারা ঠিক করেছেন তারা এবার আর চিরাচরিত সংলাপ রচনা করবেননা তাদের টিভি সিরিয়ালের জন্নে। এক নায়িকার তিন চারবার বিয়ে দেবেন না, সাউন্ড এফেক্ট এবং স্পেশাল এফেক্টের বদলে গল্পের দিকে বেশি মন দেবেন। এতে যদি তাদের টি.আর.পি তে সামান্য অদল বদল হয় তাতে তারা জমে জাবেন নাহ। এতে আশা করা যাচ্ছে যে ভবিষ্যতে সাধারণ মানুষ টিভি সিরিয়ালের থেকে ভালো ভালো গল্প পেতে পারে। সুত্র মতে আরও জানা গেছে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিও একই সঙ্গে ঠিক করেছে যে তারা আর দক্ষিণ ভারতের থেকে অনুপ্রাণিত হয়ে ছায়াছবি বানাবে না।

19 Shares:
You May Also Like
মহানায়কের জন্মদিনে দেবকে না দেখে ক্ষুব্ধ নেটিজেনরা! 😱
Read More

মহানায়কের জন্মদিনে দেবকে না দেখে ক্ষুব্ধ নেটিজেনরা – “এটা কীভাবে সম্ভব?”

মহানায়ক উত্তম কুমারের জন্মদিনের সরকারি কর্মসূচিতে কোথাও অভিনেতা দেবের ছবি না থাকায় নেটিজেনদের একাংশ নাকি বেজায় হতাশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ভবিষ্যতের সব সাংস্কৃতিক অনুষ্ঠানে একটি ‘প্রতীকী দেবের ছবি’ রাখার দাবিতে শুরু হয়েছে অনলাইন স্বাক্ষর অভিযান।
Sunny Darshan Overtakes Jagannath Darshan in Digha
Read More

দীঘায় জগন্নাথ দর্শন নয়, ‘সানি দর্শন’-এর আশায় মন্দারমণিমুখী পর্যটকরা!

রথযাত্রা উপলক্ষে দীঘার জগন্নাথ মন্দির দর্শনের জন্য করা বহু ট্রিপ নাকি বাতিল করছেন পর্যটকরা। ট্রাভেল এজেন্সিগুলির দাবি, সানি…
Nirmala Sitharaman
Read More

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ৫দিনের রিলিফ প্যাকেজ অনেক টিভি সিরিজের থকে ভাল, নতুন সিজেনের অপেক্ষায় দর্শকেরা

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লকডাউনের গ্রাস থেকে অর্থনীতিকে উদ্ধার করতে যে আর্থিক প্যাকেজেরও ঘোষণা করেছেন তা নাকি দর্শকদের…
Sambit Patra
Read More

করোনার উপসর্গে হাসপাতালে ভর্তি বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র, বিপাকে নিউজ চ্যানেল এবং বাচ্চারা

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে…