করোনাকে পাশবালিশ করে শুলে ঘুমের বদলে পুলিশ আসে দাবি হাওড়ার বিজেপি যুব মোরচার

পাশবালিশ নিয়ে বিক্ষোভ BJP যুব মোর্চা‌র

বিগত কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন করোনাকে পাশবালিশ করে ঘুমতে। মুখ্যমন্ত্রীর সেই বয়ানকেই মাথায় রেখে হাওড়ার বিজেপির যুব মোরচা হাওড়ার এসডিও অফিসের সামনে করোনাকে পাশবালিশ করে শুয়ে পড়েন। এটি মুখ্যমন্ত্রীর বয়ানের ওপর একটি বিক্ষভ প্রকাশ হলেও যুব মোরচার এক প্রতিনিধি আমাদের জানিয়েছেন যে করোনাকে পাশবালিশ করে শুলে ঘুম উড়ে যায়। তিনি অনেক্ষন শুয়ে থাকা সত্ত্বেও তার চোখে ঘুম আসেনি বরঞ্চ সেখানে পুলিশ আসে তাদের তুলতে।

করোনা পাশবালিশ নিয়ে শুলে যদি এই ভাবে ঘুমের আসার বদলে পুলিশ আসে তাহলে সাধারণ জনতা কোন ভাবেই করোনার পাশবালিশ ব্যবহার করবে না বলে আরও দাবি করেন বিজেপির যুব মোরচা। অপরদিকে সাধারণ মানুষ বিজেপির যুব মোরচার এই বিক্ষোভ দেখে হতবাক, তারা এখনো ধন্দে যে হাওড়ার এসডিও অফিস কি সরকারি হাসপাতাল যে যুব মোরচার কর্মীদের মাটিতে শুয়ে থাকতে হবে।

31 Shares:
You May Also Like
Read More

একমাত্র গাঁজা চাষিরা কৃষি বিল নিয়ে খুশি কারন ভক্তেরা এবং নেতারা ওগুলো টেনেই বক্তব্য রাখছেন

কৃষি বিল নিয়ে যখন সারা ভারতে হই-হই কান্ড তখন একমাত্র গাঁজা চাষিরা কৃষি বিল নিয়ে একটু স্বস্তির নিশ্বাস…
বাংলা ভাষা বাধ্যতামূলক
Read More

বাংলা ভাষার পর এবার ‘বাংলা’কে মুখ্য পানীয় ঘোষণার দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সাংস্কৃতিক সংগঠন

বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার ঘোষণার পর এবার 'বাংলা'কে রাজ্যের মুখ্য পানীয় ঘোষণার দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ এক সাংস্কৃতিক সংগঠন। দাবি ঘিরে দেশি মদের দোকান থেকে সাহিত্য সভা - সবখানেই তৈরি হয়েছে হাস্যকর বিভ্রান্তি। পড়ুন ব্যঙ্গাত্মক প্রতিবেদন।